1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সিএফও নিয়োগে বিনিয়োগ করুন, রাতারাতি পরিবর্তন দেখবেন: আইডিআরএ চেয়ারম্যান - Business Protidin
শিরোনাম :
ভেষজ ওষুধ উৎপাদনে নতুন কোম্পানি করবে বেক্সিমকো ফার্মা মুনাফা বাড়লেও লভ্যাংশ দেবে না স্কয়ার হাসপাতাল তালিকাভুক্তসহ বিভিন্ন কোম্পানির জন্য বাধ্যতামূলক হচ্ছে টেকসই প্রতিবেদন প্রান্তিক জনগোষ্ঠীকে জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক সিএফও নিয়োগে বিনিয়োগ করুন, রাতারাতি পরিবর্তন দেখবেন: আইডিআরএ চেয়ারম্যান ৮২ বীমা কোম্পানির জন্য ৮২ জন এফসিএ কোথায় পাবে: বিআইএ প্রেসিডেন্ট পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত মালিকদের লভ্যাংশ আত্মসাৎ: ১০ কোম্পানির ৫০ পরিচালক-কর্মকর্তাকে ২৯ কোটি টাকা জরিমানা সরকারের কাছে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ চায় ইসলামী ব্যাংক বন্ধ ৩৮১টি শিল্প কারখানা, চালু হয়েছে ২২টি: সংসদে শিল্পমন্ত্রী

সিএফও নিয়োগে বিনিয়োগ করুন, রাতারাতি পরিবর্তন দেখবেন: আইডিআরএ চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং পলিসিহোল্ডারদের হাজার হাজার কোটি টাকার তহবিল সুরক্ষায় দক্ষ ও যোগ্য প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন। তিনি বলেছেন, ভালো ও দুর্বল বীমা কোম্পানির মধ্যে পার্থক্য গড়ে দেয় দক্ষ ও স্বীকৃত পেশাগত যোগ্যতাসম্পন্ন একজন প্রধান আর্থিক কর্মকর্তা।

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বীমা কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

‘আরও শক্তিশালী ও টেকসই বীমা খাত: ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এ বৈঠকে সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবিএম নুরুল হক। এতে শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার ও ব্যবসায়ীরা অংশ নেন।

বীমা কোম্পানিগুলোতে দক্ষ প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগের বাধ্যবাধকতা বাস্তবায়নে অনীহার সমালোচনা করে আইডিআরএ চেয়ারম্যান বলেন, কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকার তহবিল পরিচালনা করছে। অথচ সেই অর্থের হিসাব ও ব্যবস্থাপনার দায়িত্বে দক্ষ জনবল নিয়োগে বিনিয়োগ করতে চায় না।

তিনি বলেন, কিছু কোম্পানি খরচ কমানোর চিন্তা থেকে দক্ষ প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগে পিছিয়ে থাকে। কিন্তু সামান্য অর্থ সাশ্রয় করতে গিয়ে বড় ধরনের ক্ষতির ঝুঁকি তৈরি করা হচ্ছে। এটি বুদ্ধিমানের কাজ নয়। কোম্পানিগুলোর উচিত প্রয়োজনে অন্য খাতের বিনিয়োগ কমিয়ে হলেও অবিলম্বে যোগ্য ও স্বীকৃত পেশাগত সনদধারী প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগ দেওয়া।

আইডিআরএ চেয়ারম্যানের ভাষায়, ‘প্রধান আর্থিক কর্মকর্তার পেছনে বিনিয়োগ করুন, রাতারাতি এর পার্থক্য দেখতে পাবেন।’

নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন পর্যালোচনা সভায় অংশ নেওয়া কয়েকজন প্রধান আর্থিক কর্মকর্তার পেশাগত দক্ষতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মীর নাদিয়া নিভীন। তিনি বলেন, অনেকেই মৌলিক প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেন না। এমনকি মূলধন ও বিনিয়োগের মতো প্রাথমিক আর্থিক ধারণার পার্থক্যও অনেকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারেন না।

তিনি বলেন, সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকার সঞ্চয় ও বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বীমা কোম্পানিগুলোর। এ বিপুল অর্থের সঠিক ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত যোগ্য হিসাববিদ ও পেশাদার আর্থিক কর্মকর্তা থাকা জরুরি। কোনো নিয়ন্ত্রক সংস্থা, সরকার কিংবা দেশই এ বিষয়ে আপস করতে পারে না। আইডিআরএও তা করবে না।

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার ওপর কোম্পানিগুলোর প্রভাব বিস্তারের চেষ্টা নিয়েও কঠোর অবস্থানের কথা জানান আইডিআরএ চেয়ারম্যান। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করবে। একই সঙ্গে বীমা কোম্পানিগুলোকেও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

কোম্পানিগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা ও অংশীদারত্বের সুযোগ থাকলেও কোনো পক্ষ চাপ প্রয়োগ করে নিয়ন্ত্রক সংস্থাকে প্রভাবিত করার চেষ্টা করলে তা গ্রহণ করা হবে না বলে সতর্ক করেন তিনি।

মীর নাদিয়া নিভীন বলেন, বীমা কোম্পানিগুলোকে যেকোনো মূল্যে যোগ্য ও স্বীকৃত পেশাগত সনদধারী আর্থিক কর্মকর্তার মাধ্যমে প্রধান আর্থিক কর্মকর্তার পদ পূরণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com