1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সাবমেরিন ক্যাবলের শেয়ার ইস্যু প্রস্তাব অনুমোদন - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

সাবমেরিন ক্যাবলের শেয়ার ইস্যু প্রস্তাব অনুমোদন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিকে পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ছেড়ে ১৬৬ কোটি টাকা উত্তোলন করবে। এজন্য প্রতিটি শেয়ারে মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ টাকা। ফেসভেলু ১০ টাকার সাথে ৬৫ টাকা প্রিমিয়াম নেয়া হবে।

সরকার কর্তৃক প্রদত্ত শেয়ারমানি জমার বিপরীতে ইস্যুকৃত উক্ত সম্পূর্ণ শেয়ার বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এর অনুকূলে ইস্যু করা হবে।

এই টাকা দিয়ে কোম্পানিটি ‘আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশনস প্রজেক্ট’ বাস্তবায়ন করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com