1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সোনারগাঁও টেক্সটাইলের পূঞ্জীভূত লোকসান ১৪ কোটি ৩০ লাখ টাকা - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

সোনারগাঁও টেক্সটাইলের পূঞ্জীভূত লোকসান ১৪ কোটি ৩০ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলের ২০২৪ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ১৪ কোটি ৩০ লাখ টাকা। এ অবস্থায় কোম্পানিটির ব্যবসায় ফেরা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

কোম্পানিটির সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

এ কোম্পানিটির বিরুদ্ধে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, রূপালি ব্যাংক ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক আইনগত পদক্ষেপ নিয়েছে ঋণ আদায়ে। তবে কোম্পানি কর্তৃপক্ষ সুদ মওকুফের জন্য চেষ্টা করছে। যা বাস্তবায়ন হওয়ার আগেই দীর্ঘমেয়াদি ঋণের বিপরীতে সুদ হিসাব বন্ধ করে দিয়েছে। এতে করে ব্যয় কম দেখানো হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৫ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সোনারগাঁও টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৬ কোটি ৪৭ লাখ টাকা। এরমধ্যে ৫৫.৫৫ শতাংশ মালিকানাই রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com