1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ভরিতে সোনার দাম কমেছে ১ হাজার ৭৩ টাকা - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

ভরিতে সোনার দাম কমেছে ১ হাজার ৭৩ টাকা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দেশে সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৭৩ টাকা কমেছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হবে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকা। নতুন দাম আহ সোমবার থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার কারণ হিসেবে বরাবরের মতো এবারও স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমার কথাই বলা হয়েছে। এর আগে সর্বশেষ ২৫ জুন সোনার দাম ভরিতে ১ হাজার ৪০০ টাকা বাড়ানো হয়।

নতুন দর অনুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনার দাম কমে হবে ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা। এ ছাড়া হলমার্ক করা প্রতি ভরি ১৮ ক্যারেট মানের সোনা ৯৫ হাজার ৯৬০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৭৯ হাজার ৩৩৯ টাকায় বিক্রি হবে।

আজ পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকা, ১৮ ক্যারেট ৯৬ হাজার ৮৩৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৮০ হাজার ৬২ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে মূল্য সমন্বয়ের কারণে ভরিপ্রতি ২২ ক্যারেট সোনায় ১ হাজার ৭৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২৭ টাকা, ১৮ ক্যারেটে ৮৭৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৭২৩ টাকা দাম কমেছে।

গত ২১ এপ্রিল দেশে সোনার দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তখন প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। এর পর থেকে কয়েক দফায় সোনার দাম বেড়েছে ও কমেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com