1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইরান-ইসরায়েল যুদ্ধ বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ - Business Protidin
শিরোনাম :
নতুন ঋণ পেতে রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর আইএমএফের ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা

ইরান-ইসরায়েল যুদ্ধ বাংলাদেশের রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ইরান-ইসরায়েল ‘যুদ্ধ’ বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ, এ সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে। যা উৎপাদন খরচ বাড়িয়ে দেবে এবং এর সরাসরি প্রভাব পড়বে তৈরি পোশাক খাতে।

সোমবার (১৬ জুন) বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনের নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন নতুন সভাপতির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, আমরা এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করছি, যখন প্রিয় পোশাকশিল্পটি দেশি-বিদেশি নানান চ্যালেঞ্জে জর্জরিত।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ সুদহার, মূল্যস্ফীতি, দুর্বল অবকাঠামো, মজুরি ও জ্বালানি খরচ বৃদ্ধির চাপে আমরা নিষ্পেষিত। এর মধ্যেই ইসরায়েল-ইরান ‘যুদ্ধ’ পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধের ফলে যদি তেলের দাম বেড়ে যায়, তবে এর প্রভাব পোশাক খাতেও পড়বে।

মাহমুদ হাসান খান বলেন, এ অবস্থায় প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতায় আমরা এ কাজগুলো করতে সক্ষম হবো।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com