1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তারল্য সংকট ও ব্যবসায় মন্দা: আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

তারল্য সংকট ও ব্যবসায় মন্দা: আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংকে লেনদেন কমেছে। গত মার্চের তুলনায় এপ্রিলে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা। গত এক মাসের তুলনায় লেনদেন কমলেও বেড়েছে গত বছরের এপ্রিলের তুলনায়।

গতকাল রোববার (১০ আগস্ট) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে দেখা যায়, গত মার্চে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছে ৭ লাখ ৪৬ হাজার কোটি টাকা। গত এপ্রিলে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা। এক মাসে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা। তবে গত বছরের এপ্রিলের তুলনায় লেনদেন বেড়েছে। গত বছরের এপ্রিলে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৬ লাখ ১৭ হাজার কোটি টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬১ হাজার কোটি টাকা।

সাম্প্রতিক সময়ে ব্যবসা খাতে মন্দা, তারল্য সংকট ও পারস্পরিক আস্থার অভাবেই আন্তঃব্যাংকে লেনদেন কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

প্রতিবেদনে দেখা যায়, ইসলামি শরিয়া ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোর আন্তঃব্যাংক লেনদেন আরও কমেছে। গত বছরের এপ্রিলে এসব ব্যাংকের আন্তঃব্যাংক লেনদেন হয়েছিল ৮২ হাজার কোটি টাকা।

গত এপ্রিলে হয়েছে ৪৯ হাজার কোটি টাকা। এক বছরের হিসাবে আন্তঃব্যাংক লেনদেন কমেছে ৩৩ হাজার কোটি টাকা। গত মার্চে লেনদেন হয়েছে ৫৬ হাজার কোটি টাকা। এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ৭ হাজার কোটি টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com