1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তারল্য সংকট ও ব্যবসায় মন্দা: আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডিদের নিয়োগ বাতিল টানা ২৫ বছর ধরে বার্ষিক বাজেট ঘাটতির মুখে যুক্তরাষ্ট্র বন্ধের ঝুঁকিমুক্ত চার প্রতিষ্ঠান, সাতটিকে ঘাটতি পুরণের সুযোগ কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ছয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ব্রোকার হাউজের বিনিয়োগকারীরা পাবেন সর্বোচ্চ ৫ লাখ টাকা ন্যাশনাল লাইফের অগ্রগতি বাধাগ্রস্ত করতে চায় একটি চক্র ৬০ হাজার কোটি টাকার স্কিমে বিতরণ মাত্র সাড়ে ১৪ হাজার কোটি আইডিআরএ’র নতুন দুই সদস্য সফিকুল ইসলাম ও কামরুল আহসান তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে পাঁচ গুণ, লাইফ ফান্ড বৃদ্ধি ১৫ কোটি টাকা জেনিথ ইসলামী লাইফের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

তারল্য সংকট ও ব্যবসায় মন্দা: আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যিক ব্যাংকগুলোর আন্তঃব্যাংকে লেনদেন কমেছে। গত মার্চের তুলনায় এপ্রিলে আন্তঃব্যাংকে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা। গত এক মাসের তুলনায় লেনদেন কমলেও বেড়েছে গত বছরের এপ্রিলের তুলনায়।

গতকাল রোববার (১০ আগস্ট) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে দেখা যায়, গত মার্চে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছে ৭ লাখ ৪৬ হাজার কোটি টাকা। গত এপ্রিলে তা কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা। এক মাসে লেনদেন কমেছে ৬৮ হাজার কোটি টাকা। তবে গত বছরের এপ্রিলের তুলনায় লেনদেন বেড়েছে। গত বছরের এপ্রিলে আন্তঃব্যাংকে লেনদেন হয়েছিল ৬ লাখ ১৭ হাজার কোটি টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৬১ হাজার কোটি টাকা।

সাম্প্রতিক সময়ে ব্যবসা খাতে মন্দা, তারল্য সংকট ও পারস্পরিক আস্থার অভাবেই আন্তঃব্যাংকে লেনদেন কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

প্রতিবেদনে দেখা যায়, ইসলামি শরিয়া ভিত্তিতে পরিচালিত ব্যাংকগুলোর আন্তঃব্যাংক লেনদেন আরও কমেছে। গত বছরের এপ্রিলে এসব ব্যাংকের আন্তঃব্যাংক লেনদেন হয়েছিল ৮২ হাজার কোটি টাকা।

গত এপ্রিলে হয়েছে ৪৯ হাজার কোটি টাকা। এক বছরের হিসাবে আন্তঃব্যাংক লেনদেন কমেছে ৩৩ হাজার কোটি টাকা। গত মার্চে লেনদেন হয়েছে ৫৬ হাজার কোটি টাকা। এক মাসের ব্যবধানে লেনদেন কমেছে ৭ হাজার কোটি টাকা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com