1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন এএমডি শাব্বির আহমেদ - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নতুন এএমডি শাব্বির আহমেদ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট ব্যাংকার শাব্বির আহমেদ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি.- এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এ পদে নিয়োগের আগে তিনি ৮ এপ্রিল ২০১৯ তারিখ থেকে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি ওয়ান ব্যাংকে অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

শাব্বির আহমেদ বেসিক ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে ১৯৮৯ সালে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি আইএফআইসি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, দি সিটি ব্যাংক এবং ন্যাশনাল হাউজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিঃ এ গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

ব্যাংকিং অপারেশন বিশেষ করে বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য এবং মার্কেটিং কার্যক্রমে তাঁর রয়েছে অপার অভিজ্ঞতা। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান থেকে ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং দেশে ও বিদেশে অনুষ্ঠিত ব্যাংকিং এবং আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন।

শাব্বির আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com