1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান - Business Protidin
শিরোনাম :
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা দুই মাসে পুঁজিবাজারে যেসব পরিবর্তন এসেছে জানালেন বিএসইসি চেয়ারম্যান দীর্ঘমেয়াদি সংস্কার ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়: ডিএসই চেয়ারম্যান কৃষি ঋণের সুদ কমিয়ে সর্বোচ্চ ৭% করল বাংলাদেশ ব্যাংক সর্বনিন্ম স্কেল ২০ হাজার সর্বোচ্চ ১ লক্ষ ৫৬ হাজার, বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যয় ১০৪ কোটি টাকা আয়ের চেয়ে ব্যয় বেশি ২৭৩ মিলিয়ন ডলার: ইআরডি পদ্মা ইসলামী লাইফের জীবন বিমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা জীবন বীমায় ৭ কর্মকর্তাকে শোকজ, সাময়িক বরখাস্ত ২

শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে এসএমই মার্কেটে তালিকাভুক্ত হওয়ার শুরুতেই ক্রাফটসম্যান ফুটওয়্যার অ্যান্ড এক্সসরিজে শ্রম আইন নিয়ে অনিয়ম খুঁজে পায় নিরীক্ষক। যা থেকে এখনো বেরোতে পারেনি এই কোম্পানি কর্তৃপক্ষ।

২০২৪ সালের ১৬ মে লেনদেন শুরু হওয়া ক্রাফটসম্যান কর্তৃপক্ষ শ্রম আইনকে তোয়াক্কা করছে না। এ কোম্পানি কর্তৃপক্ষ আইন অনুযায়ি ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন ও বিতরন করছে না। যে কোম্পানিটিতে প্রায় ৯৯ লাখ টাকার ডব্লিউপিপিএফ ফান্ড রয়েছে।

এছাড়া এই ফান্ড সংরক্ষনের জন্য পৃথক ব্যাংক হিসাব রাখার বাধ্যতা থাকলেও তা মানে না ক্রাফটসম্যান কর্তৃপক্ষ। অথচ ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা পরবর্তী ৯ মাসের কর্মীদের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু ক্রাফটসম্যান কর্তৃপক্ষ ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় তা না করে কর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন।

এদিকে কোম্পানি কর্তৃপক্ষ শেয়ারবাজার থেকে উত্তোলন করা অর্থ ব্যবহার করেনি বলে জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ওই ফান্ডের ৩৮.৫৩ শতাংশ অব্যবহৃত রয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০২৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ক্রাফটসম্যান ফুটওয়্যারের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৮ কোটি টাকা। এরমধ্যে ৫৪.৭৮ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com