1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দেশের বন্ডবাজার চাঙা করতে নতুন উদ্যোগ - Business Protidin
শিরোনাম :
ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের প্রশাসক প্রত্যাহার, ফিরছে সম্মিলিত ইসলামী ব্যাংকে দেশের বন্ডবাজার চাঙা করতে নতুন উদ্যোগ চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা ও রেজল্যুশন কার্যক্রম শুরু বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ফের ৮০০ বিলিয়ন ডলার ছাড়াল ইলন মাস্কের সম্পদ বাংলাদেশের জীবন বীমা: জনআস্থার সংকট, দক্ষতার ঘাটতি এবং পুনর্জাগরণের রূপরেখা বিদেশে বাংলাদেশি খেলাপিদের সম্পদ খুঁজছে ৮ আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্যক্তি বিনিয়োগ কমেছে ট্রেজারি বিল-বন্ডে উৎপাদন কার্যক্রম বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ দফায় দফায় সময় বাড়ালেও ৬২ শতাংশ টিআইএনধারী রিটার্ন দেয়নি

দেশের বন্ডবাজার চাঙা করতে নতুন উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বন্ডবাজারকে আরও কার্যকর ও গতিশীল করতে এবং শেয়ারবাজারের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে বিভিন্ন সরকারি বিভাগ ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক) তানভীর গনির নেতৃত্বে গত ২৬ জুলাই এ কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গত ৩ আগস্ট অর্থ বিভাগের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জারি করা এক চিঠির মাধ্যমে কমিটির প্রথম বৈঠকের নোটিশ দেওয়া হয়। পরে ৬ আগস্ট অর্থ বিভাগের মিনি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় কমিটির উদ্বোধনী সভা।

কমিটিতে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিরা সদস্য হিসেবে রয়েছেন। এর মাধ্যমে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়িয়ে বন্ডবাজার উন্নয়নের রূপরেখা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম বৈঠকে দেশের সরকারি ও করপোরেট—উভয় ধরনের বন্ডবাজারের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বন্ড ইস্যুর প্রক্রিয়া সহজ করা, বাজারে নতুন ইস্যু বাড়ানো, বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং শেয়ারবাজারের সঙ্গে বন্ডবাজারের ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও প্রাথমিক মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে বন্ডের অংশগ্রহণ সীমিত। এ অবস্থায় বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে বন্ডবাজার সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন সুযোগ তৈরি করতে ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com