1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দেশের বন্ডবাজার চাঙা করতে নতুন উদ্যোগ - Business Protidin
শিরোনাম :
পদোন্নতি পেলেন বিএসইসির ১৯ কর্মকর্তা পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত ব্যবসায় মন্দা, কমছে লাইফ ফান্ড—সংকটে মেঘনা লাইফ সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনে ৬ হাজার গ্রাহক পেলেন ২৫০ কোটি টাকা ব্যাংক ঋণের জামানত মূল্যায়ন করতে পারবে ১৩১ প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক ন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনে শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি গ্রাহক টাকা তুলতে এসে খালি হাতে ফিরবেন না: আবেদুর রহমান ৮ ব্যাংকের কৃষি ঋণে খেলাপি ভয়াবহ, কোন ব্যাংকে ৯৫ শতাংশই খেলাপি

দেশের বন্ডবাজার চাঙা করতে নতুন উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বন্ডবাজারকে আরও কার্যকর ও গতিশীল করতে এবং শেয়ারবাজারের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিতে বিভিন্ন সরকারি বিভাগ ও নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক) তানভীর গনির নেতৃত্বে গত ২৬ জুলাই এ কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, গত ৩ আগস্ট অর্থ বিভাগের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে জারি করা এক চিঠির মাধ্যমে কমিটির প্রথম বৈঠকের নোটিশ দেওয়া হয়। পরে ৬ আগস্ট অর্থ বিভাগের মিনি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয় কমিটির উদ্বোধনী সভা।

কমিটিতে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিরা সদস্য হিসেবে রয়েছেন। এর মাধ্যমে সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়িয়ে বন্ডবাজার উন্নয়নের রূপরেখা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম বৈঠকে দেশের সরকারি ও করপোরেট—উভয় ধরনের বন্ডবাজারের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বন্ড ইস্যুর প্রক্রিয়া সহজ করা, বাজারে নতুন ইস্যু বাড়ানো, বিনিয়োগকারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং শেয়ারবাজারের সঙ্গে বন্ডবাজারের ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও প্রাথমিক মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে বন্ডের অংশগ্রহণ সীমিত। এ অবস্থায় বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে বন্ডবাজার সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন সুযোগ তৈরি করতে ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com