1. baiozidkhan@gmail.com : admin_bizp :
মিউচুয়াল ফান্ডে পাঁচ বছরে অনিয়ম ৫৮৯ কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
আইডিআরএ’র নতুন সদস্য হলেন সিরাজুল ইসলাম মিউচুয়াল ফান্ডে পাঁচ বছরে অনিয়ম ৫৮৯ কোটি টাকা ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য রেকর্ড ৪ লাখ কোটি টাকা জেনেক্সের শেয়ার বিক্রিতে আদনান ইমামের ওপর নিষেধাজ্ঞা, দুই বিও’র শেয়ার বিক্রি বন্ধ মার্জিন ঋণে বড় পরিবর্তন: ইক্যুইটি ২৫ শতাংশের নিচে নামলেই ফোর্স সেল ডুপ্লিকেট সার্ভার বন্ধে ৬ সপ্তাহের আল্টিমেটাম আইডিআরএ’র বন্ধ সরকারি কারখানায় ১৪ শিল্পগোষ্ঠীর ৮৬ বিনিয়োগ প্রস্তাব গ্যাসের চাহিদার ২৯% পাচ্ছে বিদ্যুৎকেন্দ্র, সার কারখানায় ৩৮%: সিপিডি সানলাইফ কিনেও গ্রীন ডেল্টার লোকসান ৩৪৫ কোটি টাকা হরমুজ নিয়ে অনিশ্চয়তা, ৯০ ডলারের পথে জ্বালানি তেলের দাম

মিউচুয়াল ফান্ডে পাঁচ বছরে অনিয়ম ৫৮৯ কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ফান্ডে গত পাঁচ বছরে প্রায় ৫৮৯ কোটি টাকার অনিয়ম ও জালিয়াতির তথ্য উঠে এসেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), আইসিবি ও দুদকের তদন্তে পাঁচটি বড় ঘটনায় এসব অনিয়মের চিত্র পাওয়া গেছে।

এর মধ্যে ইউএফএস ও অ্যালায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে প্রায় ২৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ছয়টি ফান্ডে সম্ভাব্য ক্ষতি প্রায় ২১৯ কোটি টাকা। আর এলআর গ্লোবালের ছয়টি ফান্ডে ৬৮ কোটি ৬৪ লাখ টাকা বিতর্কিত বিনিয়োগের তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া বেআইনি বিনিয়োগের ঘটনায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে ২০ কোটি ৫৯ লাখ টাকা সংশ্লিষ্ট ফান্ডে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিএসইসি। এসব অনিয়মে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com