নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ফান্ডে গত পাঁচ বছরে প্রায় ৫৮৯ কোটি টাকার অনিয়ম ও জালিয়াতির তথ্য উঠে এসেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), আইসিবি ও দুদকের তদন্তে পাঁচটি বড় ঘটনায় এসব অনিয়মের চিত্র পাওয়া গেছে।
এর মধ্যে ইউএফএস ও অ্যালায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে প্রায় ২৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। রেস অ্যাসেট ম্যানেজমেন্টের ছয়টি ফান্ডে সম্ভাব্য ক্ষতি প্রায় ২১৯ কোটি টাকা। আর এলআর গ্লোবালের ছয়টি ফান্ডে ৬৮ কোটি ৬৪ লাখ টাকা বিতর্কিত বিনিয়োগের তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া বেআইনি বিনিয়োগের ঘটনায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে ২০ কোটি ৫৯ লাখ টাকা সংশ্লিষ্ট ফান্ডে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিএসইসি। এসব অনিয়মে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Leave a Reply