1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে মালিকানা থাকতে হবে ২–২০ শতাংশ - Business Protidin
শিরোনাম :
বীমা দাবি পরিশোধে আইডিআরএ’র চেয়ারম্যানের পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়: কাজিম উদ্দিন চুয়েটে ৩ শিক্ষার্থীর মৃত্যুতে ৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ জেনিথ লাইফের ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে মালিকানা থাকতে হবে ২–২০ শতাংশ ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা জনতা ব্যাংকের আর্থিক পুনরুদ্ধার আমাদের লক্ষ্য: মজিবর রহমান প্রাইজবন্ডে কমছে আগ্রহ, সঞ্চয়কারীদের ঝোঁক অন্য খাতে যুক্তরাষ্ট্র নির্ভরতা কমাতে ডলার ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব বেতপণ্যের শতবর্ষী ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা জ্বালানি সংকটে বন্ধ হয়নি কোন পোশাক কারখানা, প্রভাব বোঝা যাবে কয়েক মাস পর জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা

ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে মালিকানা থাকতে হবে ২–২০ শতাংশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক-কোম্পানির পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে ‘প্রতিনিধি পরিচালক’ মনোনয়নের ক্ষেত্রে নতুন শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো শেয়ারধারক কোম্পানির মনোনীত প্রতিনিধি পরিচালককে সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা পরিচালক হতে হবে। একই সঙ্গে তাঁর নিজের নামে ওই শেয়ারধারক কোম্পানিতে নির্দিষ্ট পরিমাণ মালিকানাও থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত একটা সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা এক নির্দেশনায় ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, শেয়ারধারক কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অস্বাভাবিক বিনিয়োগ কমানো এবং প্রতিনিধি পরিচালকদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো কোম্পানি তার নিট সম্পদের (নেট ওয়ার্থ) পরিমাণের বেশি মূল্যমানের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। কোনো কোম্পানির ব্যাংক-কোম্পানিতে থাকা শেয়ারের মূল্য এ সীমা অতিক্রম করলে নির্ধারিত সময়ের মধ্যে তা সীমার মধ্যে নামিয়ে আনতে হবে।

এ ছাড়া শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদে মনোনীত প্রতিনিধি পরিচালককে ওই শেয়ারধারক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অথবা পরিচালক হতে হবে।

প্রতিনিধি পরিচালক হিসেবে মনোনয়নের আগে সংশ্লিষ্ট ব্যক্তির নিজের নামে শেয়ারধারক কোম্পানিতে ন্যূনতম মালিকানা নিশ্চিত করার বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে। তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা থাকতে হবে। প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পুরো সময় এই মালিকানা বজায় রাখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের জন্য আবেদন করার সময় মনোনীত ব্যক্তির সংশ্লিষ্ট শেয়ারধারক কোম্পানিতে মালিকানা বা স্বত্ব থাকার প্রমাণপত্রও জমা দিতে হবে। প্রতিনিধি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সার্কুলার জারির আগে ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে নিয়োগ পাওয়া প্রতিনিধি পরিচালককে পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে।

ব্যাংক-কোম্পানির পরিচালকদের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পর্ষদ সভায় সার্কুলারের বিষয়গুলো উপস্থাপন করতে হবে। পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা ও শেয়ারধারকদেরও এ বিষয়ে অবহিত করতে বলা হয়েছে।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com