1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শেয়ারবাজারে কারসাজি শনাক্ত করবে এআই - Business Protidin

শেয়ারবাজারে কারসাজি শনাক্ত করবে এআই

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কারসাজি, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেন শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী এক বছরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বর্তমান সার্ভিল্যান্স ব্যবস্থা এআইভিত্তিক ব্যবস্থায় রূপান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন ব্যবস্থায় কোনো শেয়ারের দাম বা লেনদেনে অস্বাভাবিকতা দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ‘রেড ফ্ল্যাগ’ তৈরি হবে। একই সঙ্গে সিরিজ ট্রেডিং, ওয়াশ ট্রেড, সার্কুলার ট্রেডিং, ইনসাইডার ট্রেডিং ও পাম্প-অ্যান্ড-ডাম্পের মতো সম্ভাব্য কারসাজিও শনাক্তের চেষ্টা করা হবে।

তবে কার্যকর এআই সার্ভিল্যান্সের জন্য শুধু সফটওয়্যার স্থাপন করাই যথেষ্ট নয়। ডিএসই, সিডিবিএল, ব্রোকারেজ প্রতিষ্ঠান ও বিএসইসির তথ্য একীভূত করার পাশাপাশি গ্রাহকের পূর্ণাঙ্গ কেওয়াইসি তথ্য, রিয়েল-টাইম ডেটা, শক্তিশালী প্রযুক্তি ও দক্ষ জনবল প্রয়োজন। বিশেষ করে কারা সন্দেহজনক লেনদেনে জড়িত এবং একাধিক হিসাবের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা শনাক্তে কেওয়াইসি গুরুত্বপূর্ণ।

এআই ব্যবস্থায় ভুল সংকেতের ঝুঁকিও রয়েছে। কোনো শেয়ারের দাম দ্রুত বাড়লেই সেটি কারসাজি নাও হতে পারে। তাই এআই সন্দেহজনক লেনদেন শনাক্ত করলেও চূড়ান্ত সিদ্ধান্তে মানুষের যাচাই-বাছাই প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেছেন, এআই বাজার বিশ্লেষকদের সহায়তা করবে, তাঁদের পুরোপুরি প্রতিস্থাপন করবে না। কার্যকর তথ্য সংযোগ, প্রযুক্তিগত সক্ষমতা ও দ্রুত তদন্ত নিশ্চিত করাই এ উদ্যোগের মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com