1. baiozidkhan@gmail.com : admin_bizp :
লাইসেন্স নেই ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের, লেনদেন না করার পরামর্শ - Business Protidin
শিরোনাম :
অর্থ আত্মসাৎ ঠেকাতে শক্তিশালী ব্যাক অফিস সফটওয়্যার প্রয়োজন: বিএসইসির চেয়ারম্যান লাইসেন্স নেই ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের, লেনদেন না করার পরামর্শ বাংলা কিউআরে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে মিলবে প্রণোদনা পদত্যাগ করলেন আইডিআরএ সদস্য আবু বকর সিদ্দিক জেনিথ লাইফের শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা বরিশালে পপুলার লাইফের ৩ কোটি ৬৫ লাখ টাকার বিমা দাবির চেক হস্তান্তর ডিজিটাল ব্যাংক অনুমোদন পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান পাঁচ রাষ্ট্রীয় বীমা কোম্পানিকে ৭০ বিলিয়ন ইউয়ান দিচ্ছে চীন চার বছরে এনবিএফআইর খেলাপি ঋণ বেড়েছে ৫৪১৬ কোটি টাকা শুক্র ও শনিবার যেসব ব্যাংক খোলা

লাইসেন্স নেই ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের, লেনদেন না করার পরামর্শ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম। এসব প্ল্যাটফর্মে লেনদেন না করতে এবং কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে সর্বসাধারণকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক জানায়, অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি পেমেন্ট সেবা দিলে তা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

কেন্দ্রীয় ব্যাংকের শনাক্ত করা ২২টি প্ল্যাটফর্ম হলো—বহুদুরপে, জিনিপে, পেটিলার, বেঙ্গলিপে, পেওরা বিডি, সহজপে বিডি, ইজিপেওয়ে, একে পে, বিডি পে, সাজগারপে, আস্থাপের বা সিপে, উদ্যোক্তাপের, ওয়ালেটমিক্স, বিটিটিপে, ইজি পে অটোমেশন, ইউনিকপে বিডি, বিডি অটো পে, আরএইচ পে বিডি, ইজিপে, অটোপে লিমিটেড, বিশ্বস্ত ও পিপ্রাপের।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনি ঝুঁকি এড়াতে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে যেকোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com