নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমানত প্রবৃদ্ধিতে শীর্ষে রয়েছে পঞ্চম প্রজন্মের ব্যাংকগুলো। এ সময়ে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় এসব ব্যাংকের আমানত বেড়েছে ৩৮ দশমিক ১০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং সেক্টর আপডেট প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংকিং খাতে মোট আমানত দাঁড়িয়েছে ২২ লাখ ১০ হাজার কোটি টাকা। মার্চ শেষে যা ছিল ২১ লাখ ৫৮ হাজার কোটি টাকা। তিন মাসে আমানত বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ।
প্রজন্মভিত্তিক হিসাবে, এপ্রিল-জুন প্রান্তিকে পঞ্চম প্রজন্মের ব্যাংকগুলোর আমানত বেড়েছে ১০ দশমিক ৭০ শতাংশ। চতুর্থ প্রজন্মের ব্যাংকে ৬ দশমিক ২০ শতাংশ, দ্বিতীয় প্রজন্মের ব্যাংকে ৩ দশমিক ৯০ শতাংশ এবং তৃতীয় প্রজন্মের ব্যাংকে ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। প্রথম প্রজন্মের ব্যাংকগুলোতে আমানত বেড়েছে মাত্র ০.১০ শতাংশ।
অন্যদিকে, এ সময়ে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর আমানত ৪ দশমিক ৯০ শতাংশ কমে ৩ লাখ ৭৯ হাজার কোটি টাকায় নেমেছে। বিদেশি ব্যাংকগুলোর আমানতও তিন মাসে ১ দশমিক ৭০ শতাংশ কমেছে।
Leave a Reply