1. baiozidkhan@gmail.com : admin_bizp :
স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি - Business Protidin
শিরোনাম :
প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে স্কয়ার ফার্মার ৯ মাসে ২৩ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৮টির লোকসান রংপুরে পপুলার লাইফের ২ কোটি ১৯ লক্ষ টাকার বীমা দাবির চেক হস্তান্তর কিউআইও আবেদন প্রত্যাহার করে ব্যাংকঋণ নিতে চায় রয়্যাল ফুটওয়্যার জীবন বীমার ৬৮ শতাংশ দাবি অনিষ্পন্ন, ফারইস্টের ৯৯ শতাংশ বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচ পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক প্রথম প্রান্তিকে চার কোম্পানির মুনাফা বৃদ্ধি, সর্বোচ্চ এনভয় টেক্সটাইল আমদানি-রপ্তানিতে শতকোটি ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ প্রথম প্রান্তিকেমুনাফা বেড়েছে রেনাটার মানিকগঞ্জে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ

স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করল বিএসইসি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন এ সিদ্ধান্তের ফলে বিদ্যমান স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন সিআইবি রিপোর্ট পাওয়া সাপেক্ষে দ্রুত সম্মতি দেবে নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ১০৩৩তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এবং এর পরবর্তী সংশোধনীসমূহের আওতায় তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সিদ্ধান্তের ফলে বিদ্যমান স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন সিআইবি রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে কমিশনের সম্মতি দেওয়া হবে।

একই সঙ্গে, কোনো কোম্পানির স্বতন্ত্র পরিচালককে করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর শর্ত অনুযায়ী যোগ্যতা ও অভিজ্ঞতার বিধান থেকে পূর্বে অব্যাহতি দেওয়া হয়ে থাকলে, অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে নতুন নিয়োগ অথবা সংশ্লিষ্ট কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রেও ওই অব্যাহতি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত থেকে পূর্বে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র পরিচালককে নতুন করে নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রে একই বিষয়ে পুনরায় অব্যাহতি নিতে হবে না। কমিশনের এ সিদ্ধান্তের লক্ষ্য হলো স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com