1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামি ব্যাংকে এস আলমের শেয়ার বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞার দাবি - Business Protidin
শিরোনাম :
জীবন বীমার ৬৮ শতাংশ দাবি অনিষ্পন্ন, ফারইস্টের ৯৯ শতাংশ বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচ পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক প্রথম প্রান্তিকে চার কোম্পানির মুনাফা বৃদ্ধি, সর্বোচ্চ এনভয় টেক্সটাইল আমদানি-রপ্তানিতে শতকোটি ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ প্রথম প্রান্তিকেমুনাফা বেড়েছে রেনাটার মানিকগঞ্জে ৫ কোটি ৬০ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল ন্যাশনাল লাইফ স্থলপথেও ইরানের পণ্য পরিবহনে বাধা দেবে যুক্তরাষ্ট্র চার মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৫.৮২ শতাংশ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ দিবে বিশ্বব্যাংক

ইসলামি ব্যাংকে এস আলমের শেয়ার বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞার দাবি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: এস আলমের হাতে থাকা ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি বা হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞার দাবি তুলেছেন ব্যাংকটির শেয়ারধারীরা। রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে লিখিতভাবে পৃথক দুটি দাবি জানানো হয়।

বিএসইসির কমিশনার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মু. মোহসীন চৌধুরী বলেন, ‘চেয়ারম্যান দপ্তর সেটা গ্রহণ করেছে। আমরা দেখব, সেটা। তবে এটা প্রক্রিয়াধীন থাকার মধ্যেই নতুন চেয়ারম্যান চলে আসবেন।’

চিঠির অনুলিপি পাঠানো হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং শেয়ারের জিম্মাদার প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়, এস আলম গ্রুপ আইন কানুনকে পাশ কাটিয়ে বিভিন্ন অবৈধ পন্থা ও প্রভাবের মাধ্যমে ব্যাংক থেকে বিনিয়োগ (ঋণ) সৃষ্টি করে সেই অর্থ দিয়ে দেশ এবং বিদেশের একাধিক কোম্পানির মাধ্যমে ব্যাংকের শেয়ার কেনে। একই প্রক্রিয়ায় ব্যাংকের দীর্ঘদিনের শেয়ারহোল্ডারদের ধারণকৃত শেয়ার বিক্রি করতে বাধ্য করে। এভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মতো একটি অতি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক ব্যাংকের মোট শেয়ারের প্রায় ৮২ শতাংশ কুক্ষিগত করে নেয়।

নির্ভরযোগ্য সূত্রের কথা উল্লেখ করে ইসলামী ব্যাংকের শেয়ারধারীরা জানিয়েছেন, তাঁদের কাছে তথ্য রয়েছে যে,২৪টি কোম্পানির নামে ইসলামী ব্যাংকের শেয়ার ধারণ করছে এস আলম ও তাঁর পরিবার।

বিএসইসির হস্তক্ষেপ কামনা করে চিঠিতে বলা হয়, ইসলামী ব্যাংকের আমানতকারী এবং সাধারণ শেয়ারহোল্ডারদের স্বার্থে শেয়ার হস্তান্তর বা বিক্রিতে জরুরি ভিত্তিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হোক। এ লক্ষ্যে সিডিবিএলসহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদানের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com