1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রবাসীদের অনাস্থা প্রকাশের পর হুন্ডি ব্যবহারের ঘোষণা আসে, যার ফলে রেমিট্যান্সের প্রবাহ হঠাৎ কমে যায়। জুলাই মাসে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলারের নিচে চলে আসে, যদিও তার আগে টানা তিন মাস দুই বিলিয়ন ডলারের বেশি ছিল।

তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধপথে রেমিট্যান্স আসার পরিমাণ হু হু করে বেড়ে যায়। চলতি মাস আগস্টের প্রথম দিকে রেমিট্যান্স আসা থমকে গেলেও পরে তা বেড়েছে বহুগুণ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রথম ১৭ দিনে বৈধ পথে মোট ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা হিসাবে) এর পরিমাণ ১৩ হাজার ৩৭৪ কোটি টাকা।

এই সময়ে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৯ লাখ ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে প্রায় ৩ কোটি ৭৭ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৪ কোটি ১৪ লাখ ডলার, এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাড়ে ২১ লাখ ডলার।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com