1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিএসইসির দুই কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

বিএসইসির দুই কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই কমিশনারের দায়িত্ব পুনর্বণ্টন সম্পন্ন হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে দুই কমিশনারের মাঝে দাপ্তরিক দায়িত্ব পুনর্বণ্টন করে দেয়া হয়।

চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বিএসইসির এই কমিশের দুই কমিশনার হলেন ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ এবং মো: মহসিন চৌধুরী।

দায়িত্ব পুনর্বণ্টনের পর কমিশনারদের মাঝে ড. এটিএম তারিকুজ্জামান পেয়েছেন চিফ একাউন্ট বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, ডেরিভেটিভস বিভাগ, আইসিটি বিভাগ, আইন বিভাগ এবং মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিস অ্যাফেয়ার্স বিভাগের দ্বায়িত্ব।

এবং কমিশনার মো: মহসিন চৌধুরী পেয়েছেন এডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগ, ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ, এনফোর্সমেন্ট বিভাগ, মার্কেট ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ, আর অ্যান্ড ডি এবং এপিএ, এসডিজি, এনআইএস ও ইনোভেশনের দায়িত্ব।

সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে গত রোববার (১১ আগস্ট) বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। পরদিন পদত্যাগ করেন সংস্থাটির দুই কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম।

দুই কমিশনারের পদত্যাগের ফলে কমিশনার তারিকুজ্জামান এবং কমিশনার মহসিন চৌধুরীর মাঝে নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বগুলো পুনর্বণ্টন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com