1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পদত্যাগ করেছেন সিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকরা - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

পদত্যাগ করেছেন সিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয়শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিমসহ সব স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগ সংক্রান্ত চিঠি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম ও স্বতন্ত্র পরিচালকরা পদত্যাগপত্র জমা দেন।

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে সিএসইর এক কর্মকর্তা চেয়ারম্যানসহ সকল স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যান আসিফ ইব্রাহিম স্বতন্ত্র পরিচালকেরা মেইল, হোয়াটসঅ্যাপ ও হার্ডকপির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে দুই স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালকদের মৌখিকভাবে পদত্যাগ করতে বলা হয়।

বলা হয়, সিএসইর চেয়ারম্যানসহ সব স্বতন্ত্র পরিচালককে এবং ডিএসইর সব স্বতন্ত্র পরিচালককে পদত্যাগ করার জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। স্বতন্ত্র পরিচালকদের পদত্যাগপত্র পাওয়ার পর বিএসইসি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com