1. baiozidkhan@gmail.com : admin_bizp :
কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা - Business Protidin
শিরোনাম :
“জীবন বিমা: আস্থার সংকট থেকে টেকসই সংস্কারের সন্ধানে” দুর্বল শেয়ারে লাগাম টানতে ডিএসইর ব্যবস্থা, স্থগিত দুই কোম্পানির লেনদেন বীমা খাতে অনিয়মে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর আইপিও ও মিউচুয়াল ফান্ড বিধিমালায় বড় সংস্কার আসছে: বিএসইসি চেয়ারম্যান সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ বন্ধ শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: প্রধানমন্ত্রী “বাংলাদেশের জীবন বিমা শিল্প: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ‘তিন স্তম্ভ’ উদ্যোগের নতুন দিগন্ত” শীর্ষ ১০ শিল্প গ্রুপের বিরুদ্ধে মামলা করবে সরকার ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজের কার্যক্রম স্থগিত আড়াই বছর বন্ধ পর উৎপাদন ফিরছে এমারেল্ড অয়েল

কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না: অর্থ উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বাজেটের বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেকের পক্ষ থেকে প্রস্তাব আসছে, সুতরাং বাজেট সংশোধন হবে। তবে কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন বাজেটের কালো টাকা প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

রোববার (২৫ আগস্ট) নগরীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

বৈদেশিক ঋণ নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বৈদেশিক ঋণ বেছে নেবো, ঋণোর বোঝা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ আমাদের অনুদান দেয় এগুলো নেওয়া হবে। এক বছরের প্রকল্প পাঁচ বছর এসব প্রকল্পে বৈদেশিক ঋণ নেওয়া হবে না।

ঢাকা শহরে আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা আন্দোলন করছে তাদের উপেক্ষা করতে পারি না। বৈষম্য ইগনোর করতে পারবো না তাদের ইগনোর করতে পারি না। যারা মাঠে আন্দোলন করছে তাদের বেদনা আছে। এতদিন কেউ বলতে সাহস করেনি। আমাদের সরকারের বয়স বেশি না এটা সমাধানের চেষ্টা করছি। যারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের বিষয়টা আমাদের বিবেচনায় আছে।

জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেন, জাতিসংঘের সহযোগী ৪১টি সংস্থা দেখা করেছে। আমাদের অর্থনৈতিক, সমতা ভিত্তিক উন্নয়নে তারা পাশে থাকবে। আমরা এটা চাই তারা একসঙ্গে কাজ করবো। তাদের সাজেশন শুনলাম। সমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন করবো। রোহিঙ্গাদের প্রতি দৃষ্টি দিতে হবে নিজ ভূমি রোহিঙ্গাদের সেটেল করার জন্য।

তিনি আরও বলেন, আমন কীভাবে সংগ্রহ করা যায় এটা নিয়ে কাজ করছি। নারী হেলথ ও পুষ্টি নিয়ে কাজ করছি। ফ্লাড ড্যামেজ নিয়ে কাজ করবো।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com