1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ড. ইউনূসের ত্রাণ তহবিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তার নির্দেশ - Business Protidin
শিরোনাম :
দায়ের বোঝায় জর্জরিত প্রাইম ইসলামী লাইফ এসএমই বৈশাখী মেলা শুরু হচ্ছে রোববার, কী কী থাকছে যুদ্ধের প্রভাবে অর্থনীতির গতি কমেছে বাংলাদেশে তীব্র গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন কমেছে ৫০ শতাংশ: ঢাকা চেম্বার রানার অটো থেকে বেরিয়ে যাচ্ছে বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইডিআরএ’র চেয়ারম্যানের দায়িত্বে ফজলুল হককে পদায়ন ট্রাম্পের যুদ্ধবিরিতির খবরে দেশের পুঁজিবাজারের ব্যপক উত্থান ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ গ্রাহকের ৫ লাখ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর সিটি ব্যাংকের ১২০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ড. ইউনূসের ত্রাণ তহবিলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তার নির্দেশ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশে বন্যা পরিস্থিতির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বন্যাকবলিত অঞ্চলের মানুষ আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। এ পরিস্থিতির মধ্যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার জন্য ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ এ অর্থ প্রদান করার নির্দেশ দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলারের মাধ্যমে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে বিভিন্ন অঞ্চল ও রাস্তাঘাট প্লাবিত হওয়াসহ ঘরবাড়ি, ফসল ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তাছাড়া অতিবৃষ্টির ফলে খাগড়াছড়ি জেলাতেও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে উক্ত অঞ্চলগুলোর মানুষ আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।

এ পরিস্থিতির মধ্যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের অসহায় জনগোষ্ঠীর সাহায্যার্থে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী (খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ ও খাদ্য সামগ্রী, পশুখাদ্য, নৌকা, ফার্স্ট এইড কিটস, পোর্টেবল কুক স্টোভ, পোর্টেবল সোলার লণ্ঠন, পোর্টেবল পিকো হোম সিস্টেম, পোর্টেবল চার্জার, লাইফ জ্যাকেট ও মশারি সংগ্রহের প্রয়োজন হবে। এ জন্য তা ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তার পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com