1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইসলামিক ব্যবসা চালু করবে লংকাবাংলা ফাইন্যান্স - Business Protidin
শিরোনাম :
ডিএসইর শীর্ষ কর্মকর্তা-পরিচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ পিপলস লিজিংয়ের পরিচালনা পর্ষদে আসতে চায় উদ্যোক্তারা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি আবেদুর রহমান সিকদারের যোগদান শেখ হাসিনা পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ পুরনো মালিকানায় ফিরছে আল-আরাফাজ ব্যাংক ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা তুললে অতিরিক্ত ফি নেওয়ার সুপারিশ ডিএসইতে সুশাসন ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের আবেদন তিন মাসে ইসলামী ব্যাংকগুলোর আমানত কমেছে ২০১২ কোটি টাকা শেয়ারবাজারে আসছে রয়্যাল ফুটওয়্যার, বিএসইসির অনুমোদন

ইসলামিক ব্যবসা চালু করবে লংকাবাংলা ফাইন্যান্স

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে কোম্পানিটি তার বিদ্যামান ব্যবসার পাশাপাশি ইসলামিক শরীয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে।

রোববার (২৫ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির ১৫৩তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালু করার জন্য কোম্পানির সংঘবিধি ও সংঘস্মারকের সংশ্লিষ্ট ধারায় সংশোধন আনতে হবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। আগামী ১৪ অক্টোবর, সোমবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমে এ এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ সেপ্টেম্বর, বুধবার।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com