1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারিসহ দুদকে ছয় অভিযোগ - Business Protidin
শিরোনাম :
চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি কারসাজি সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবস্থা, কারণ দর্শানোর অপেক্ষা করবো না: মাসুদ খান বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ রপ্তানি আয়ে পতন অব্যাহত

সাকিবের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারিসহ দুদকে ছয় অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারিসহ ছয় অভিযোগ এনে অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন একজন আইনজীবী।

বুধবার (২৮ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী দুদকে এ আবেদন করেন।

আবেদনে তিনি শেয়ারবাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়ার প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাঁকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন সাকিব আল হাসানের বিরুদ্ধে।

ক্রিকেটার সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে পোশাককর্মী রুবেল হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবসহ প্রায় শতাধিক ব্যক্তিকে সে মামলায় আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com