1. baiozidkhan@gmail.com : admin_bizp :
শিবলী কমিশনের ফোনে আড়ি পাতার উদ্যোগ বাতিল - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

শিবলী কমিশনের ফোনে আড়ি পাতার উদ্যোগ বাতিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ব্যক্তিগত তৎপরতার খোঁজখবর রাখতে আড়ি পাতার জন্য উদ্যোগ নিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই আয়োজনের পরিকল্পনাকারী সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম। তবে সেই উদ্যোগ বাতিল করেছে বর্তমান কমিশন।

শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবের চিঠি প্রত্যাহার করা হবে। বুধবার ৯১৬ তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএসইসির এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আগের কমিশন ওই উদ্যোগ বাস্তবায়নের জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সঙ্গে একটি সমঝোতা চুক্তি করার অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছিল। আমরা চিঠি দিয়ে তা প্রত্যাহার করে নেব।’

খোঁজ নিয়ে জানা যায়, বিনিয়োগকারীদের ওপর আড়ি পাতার লক্ষ্যে তৎকালীন কমিশন থেকে এনটিএমসির সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে যাওয়ারও চেষ্টা হয়। এ–সংক্রান্ত খসড়া রূপরেখা পর্যালোচনা করে দেখা গেছে, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এনটিএমসির দায়িত্বশীলেরা বিনিয়োগকারীদের অনলাইন কার্যক্রম এবং ভয়েস কল রেকর্ডের ক্ষমতা পেতেন।

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের দাবি, শিবলী কমিশনের এ উদ্যোগ পুঁজিবাজারের এসব বিনিয়োগকারীর জন্য খুবই আতঙ্কের সংবাদ। কারণ, এনটিএমসি একটি গোয়েন্দা সংস্থা হিসেবে প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের তথ্য এবং যোগাযোগের ডেটা নিরীক্ষণ, সংগ্রহ এবং রেকর্ড করার ক্ষমতা রাখে। ফলে মানুষের কাছে এটি ভয়ের।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com