1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ইউরোপের বাজারে অনুমোদন পেল রেনাটার ওষুধ - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে লাইফ ফান্ড ঋণাত্মক সাত কোম্পানির, শীর্ষে ফারইস্ট ব্যাংকিং খাতের কিছু আইন ব্যবসা-বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: বিএবি চেয়ারম্যান ধারে ইসলামী ব্যাংকে সাড়ে ৭ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক লাইসেন্স পাওয়ার শর্তে অনিয়মের অভিযোগ শান্তা লাইফের বিরুদ্ধে ৫৪ বছরে দেশে কোটি টাকার হিসাব বেড়েছে এক লাখ ৩৬ হাজার ৪৮০ ন্যাশনাল লাইফে গ্রামীণফোন কর্মকর্তার ১০ লাখ টাকার বীমা পলিসি গ্রহণ আইডিআরএ নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন অবৈধ কমিশনের সন্ধানে ৯ বিমা প্রতিষ্ঠান পরিদর্শনে আইডিআরএ  ইসলামী ব্যাংক রক্ষায় সাত দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি

ইউরোপের বাজারে অনুমোদন পেল রেনাটার ওষুধ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসির ওষুধ ইউরোপে অনুমোদন পেয়েছে। ইইউ ডিসেন্ট্রালাইজড প্রসিডিউরের (ডিসিপি) অধীনে এ অনুমোদন পায় কোম্পানিটি।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ক্যাবারগোলিন নামের দশমিক ৫ মিলিগ্রাম ট্যাবলেট ইউরোপের আয়ারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, ইতালি, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেনের বাজারে অনুমোদন পেয়েছে। এটি প্রাথমিকভাবে হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া ও পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।

কোম্পানিটি জানিয়েছে, ইউরোপীয় বাজারের চাহিদা ও কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করে ওষুধটি উৎপাদন করা হবে। রোগীদের জন্য বিভিন্ন কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ইউরোপজুড়ে ওষুধটি সরবরাহ করা হবে।

উল্লেখ্য, বৈশ্বিক বাজারে স্বীকৃত এ ওষুধ বাংলাদেশের স্থানীয় বাজারে ক্যাবোলিন নামে পাওয়া যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com