1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ - Business Protidin
শিরোনাম :
চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি কারসাজি সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবস্থা, কারণ দর্শানোর অপেক্ষা করবো না: মাসুদ খান বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ রপ্তানি আয়ে পতন অব্যাহত

বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ফারজানা লালারুখ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরকৃত করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফারজানা লালারুখকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুসারে নিয়োগের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য বিএসইসির কমিশনার পদে নিয়োগ করা হলো। তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

উল্লেখ, গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বিএসইসির দুই কমিশনার পদত্যাগ করেন। ওই দুই পদ পূরণে পর্যায়ক্রমে নতুন দুজনকে কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। গত ২৮ আগস্ট সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফারজানা লালারুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com