1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বেক্সিমকোর সব সম্পত্তিতে রিসিভার নিয়োগের নির্দেশ - Business Protidin
শিরোনাম :
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার

বেক্সিমকোর সব সম্পত্তিতে রিসিভার নিয়োগের নির্দেশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তিতে রিসিভার নিয়োগ করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলো কি পরিমাণ বকেয়া ঋণ আছে, তা বাংলাদেশ ব্যাংকে জানাতে কেনো নির্দেশ দেয়া হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ঋণ পরিশোধে নিয়মবহির্ভূত কি সুবিধা দেয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।

বেক্সিমকো গ্রুপ হচ্ছে পতিত আওয়ামীলীগ সরকারের সময়ে সবচেয়ে সুবিধাভুগী ব্যবসায়ী গ্রুপগুলোর একটি। এই গ্রুপের কর্ণধার সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে নানা কৌশলে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং তার বড় অংশ বিদেশে পাচার করে দেওয়ার অভিযোগ আছে।

বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি ও একটি বন্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আর বন্ডটির নাম- বেক্সিমকো গ্রীন সুকুন আল ইসতিনা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com