1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিএসইর স্বতন্ত্র পরিচালক থেকে সরে দাঁড়ালেন মাজেদুর রহমান - Business Protidin
শিরোনাম :
চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি কারসাজি সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবস্থা, কারণ দর্শানোর অপেক্ষা করবো না: মাসুদ খান বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ রপ্তানি আয়ে পতন অব্যাহত

ডিএসইর স্বতন্ত্র পরিচালক থেকে সরে দাঁড়ালেন মাজেদুর রহমান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া কেএএম মাজেদুর রহমান সরে দাঁড়িয়েছেন। তিনি পর্ষদে যোগ দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে মাজেদুর রহমান বলেন, আমি ডিএসইর পর্ষদে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আমার চেয়ে যোগ্য লোক ডিএসইর পর্ষদে আসবে।

এর আগে ডিএসইর স্বতন্ত্র বা স্বাধীন পরিচালক হিসেবে কে এ এম মাজেদুর রহমান, ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর নাহিদ হোসেনকে নিয়োগে আইনের ব্যত্যয় হয়েছে বলে ডিএসইর ট্রেকহোল্ডাররা প্রশ্ন তোলে।

বিএসইসি যাদেরকে গত ১ সেপ্টেম্বর ডিএসইর স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেয় ডিবিএ’র পক্ষ থেকে তাদের বিষয়ে পুন-বিবেচনার দাবি তোলে।

এদিকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক দেওয়ার ক্ষেত্রে যথাযথ আইনের পরিপালন হয়নি বলে বিতর্ক সৃষ্টি হয়েছে। সমালোচনার মুখে পড়ে জটিলতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আইনি জটিলতা তুলে ধরে করণীয় সম্পর্কে নির্দেশনা চেয়ে মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সচিবের কাছে সম্প্রতি চিঠি দিয়েছে বিএসইসি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com