1. baiozidkhan@gmail.com : admin_bizp :
এএসএফ টোকিও সেমিনারে যোগ দিতে জাপান গেলেন ডিবিএ প্রেসিডেন্ট - Business Protidin
শিরোনাম :
চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি কারসাজি সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবস্থা, কারণ দর্শানোর অপেক্ষা করবো না: মাসুদ খান বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ রপ্তানি আয়ে পতন অব্যাহত

এএসএফ টোকিও সেমিনারে যোগ দিতে জাপান গেলেন ডিবিএ প্রেসিডেন্ট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) টোকিও রাউন্ড টেবিল সেমিনারে যোগ দিতে শনিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা ছেড়ে গেছেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ)-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। সেখানে তিনি ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সিকিউরিটিজ মার্কেটের উপর বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিবেন।

পাঁচদিন ব্যাপী উক্ত সেমিনারে সাইফুল ডিবিএর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন এবং বাংলাদেশের সিকিউরিটিজ মার্কেটের উপর আলোচনা ও বক্তব্য দিবেন।

উল্লেখ্য যে, এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) এশিয়া ও ওশেনিয়া দেশভূক্ত সিকিউরিটিজ মার্কেটের সাথে সম্পৃক্ত প্রায় চল্লিশটি সংগঠন নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোরাম। সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে গঠিত এই ফোরামের সচিবালয় জাপানের টোকিওতে অবস্থিত। ডিবিএ ২০২৩ সালে এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ)-এর স্থায়ী সদস্যপদ লাভ করে।

ডিবিএর প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে এশিয়া সিকিউরিটিজ ফোরামের সদস্যভুক্ত সংগঠনের সাথে ডিবিএর পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ উন্নত হবে এবং বাংলাদেশের সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com