1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পদত্যাগ করেছেন বিএসইসির কমিশনার তারিকুজ্জামান - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে লাইফ ফান্ড ঋণাত্মক সাত কোম্পানির, শীর্ষে ফারইস্ট ব্যাংকিং খাতের কিছু আইন ব্যবসা-বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: বিএবি চেয়ারম্যান ধারে ইসলামী ব্যাংকে সাড়ে ৭ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক লাইসেন্স পাওয়ার শর্তে অনিয়মের অভিযোগ শান্তা লাইফের বিরুদ্ধে ৫৪ বছরে দেশে কোটি টাকার হিসাব বেড়েছে এক লাখ ৩৬ হাজার ৪৮০ ন্যাশনাল লাইফে গ্রামীণফোন কর্মকর্তার ১০ লাখ টাকার বীমা পলিসি গ্রহণ আইডিআরএ নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন অবৈধ কমিশনের সন্ধানে ৯ বিমা প্রতিষ্ঠান পরিদর্শনে আইডিআরএ  ইসলামী ব্যাংক রক্ষায় সাত দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি

পদত্যাগ করেছেন বিএসইসির কমিশনার তারিকুজ্জামান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ভারপ্রাপ্ত সচিবের কাছে এ পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর তারিকুজ্জামানকে অব্যাহতি দিয়ে উপসচিব ফরিদা ইয়াসমীন সাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারিকুজ্জামানকে তার পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য ৩ মাসের নোটিশ প্রদান করা হল। এর মাধ্যমে তিনি আগামি ১০ ডিসেম্বরের পর থেকে বিএসইসির কমিশনার পদে বহাল থাকবেন না। তবে ৩ মাস শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কারন দেখিয়ে তারিকুজ্জামান নিজে থেকে পদত্যাগ করলেন।

উল্লেখ, ড. এটিএম তারিকুজ্জামান ২৫ বছরেরও অধিক সময় শেয়ারবাজারের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। কমিশনার হিসেবে গত ২০ মে যোগ দেওয়ার আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিএসইতে যোগদানের আগে তিনি বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি ডিএসইতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে ডিএসইর ট্রেকহোল্ডারদের সঙ্গে তারিকুজ্জামানের অনেক দুরত্ব তৈরী হয়। যেখানে ডিএসইর মতামতকে কোন গুরুত্ব দেওয়া হয় না। এছাড়া ডিএসইর পর্ষদে তার কমিশনেরই নিয়োগ দেওয়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। যার ধারাবাহিকতায় চাকরী থেকে তাকে অব্যাহতি ও পদত্যাগ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com