1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ঝুঁকিতে ফারইস্ট ফাইন্যান্সের বিনিয়োগের ৪৮ কোটি টাকার বিনিয়োগ - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

ঝুঁকিতে ফারইস্ট ফাইন্যান্সের বিনিয়োগের ৪৮ কোটি টাকার বিনিয়োগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট থেকে ধংস হয়ে যাওয়া ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিতে বিনিয়োগ করা ৪৮ কোটি ১৭ লাখ টাকা ফেরত পাওয়া নিয়ে ঝুঁকি তৈরী হয়েছে।

কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক হিসাবে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, ফারইস্ট ফাইন্যান্স থেকে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিতে ৪৮ কোটি ১৭ লাখ টাকা বিনিয়োগ বা এফডিআর করা হয়েছে। যা কোম্পানিটির মোট বিনিয়োগের ৫৫.২০ শতাংশ। অথচ কোম্পানিগুলোর অবস্থা খুবই শোচণীয়।

ফারইস্ট ফাইন্যান্স থেকে পিপলস লিজিংয়ে ৩৪ কোটি ৫৬ লাখ টাকা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিতে ১০ কোটি ও ফাস ফাইন্যান্সে ৩ কোটি ৬১ লাখ টাকা এফডিআর বা বিনিয়োগ করেছে। যে কোম্পানিগুলোর ব্যবসা টিকিয়ে রাখার শঙ্কায় রয়েছে।

এরইমধ্যে ওই বিনিয়োগের বিপরীতে ফাস ফাইন্যান্স ও পিপলস লিজিং থেকে সুদ প্রদান বন্ধ হয়ে গেছে। এতে করে প্রতিষ্ঠান দুটিতে ফারইস্ট ফাইন্যান্সের বিনিয়োগ খুবই ঝুঁকিতে পড়েছে। যা আদায় নিয়ে শঙ্কা।

উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ফারইস্ট ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬৪ কোটি ৬ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬০.২৬ শতাংশ। কোম্পানিটির সোমবার (১৬ সেপ্টেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ৪.৩০ টাকায়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com