1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিএসইতে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

ডিএসইতে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই জন নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পূর্বের নিয়োগকৃত সাতজন স্বতন্ত্র পরিচালকের মধ্যে অপারগতা প্রকাশকারী দুই স্বতন্ত্র পরিচালকগণের স্থলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২১ তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএসইতে নিয়োগপ্রাপ্ত দুই স্বতন্ত্র পরিচালক হলেন- হুদা ভাসি চোধুরী অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও সিনিয়র পার্টনার এ এফ নেসারউদ্দিন এবং জেড এন কনসালট্যান্টের চীফ কনসালট্যান্ট ও সিইও সৈয়দা জাকেরিন বস্তু নাসির।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৯১৮তম (জরুরি) কমিশন সভার সিদ্ধান্তক্রমে এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এর ২৪ ধারা ও অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালনা পর্ষদে ৭ (সাত) জন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ প্রদান করা হয়। নিয়োগকৃত ২ (দুই) জন স্বতন্ত্র পরিচালক পরবর্তীতে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। অপারগতা প্রকাশকারী উক্ত স্বতন্ত্র পরিচালকগণের স্থলে তাদের দুইজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com