1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ - Business Protidin
শিরোনাম :
বীমাদাবির টাকা সমন্বয় করে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞা শেয়ারবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার, বিনিয়োগে নজর সৌরবিদ্যুৎ খাতে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ বিশ্বব্যাংকের সতর্কবার্তা: ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, বাড়াতে হবে বেসরকারি বিনিয়োগ ময়মনসিংহে পপুলার লাইফের ৬ কোটি ৪৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ বিশ্ব অর্থনীতির নতুন চাপে বাংলাদেশ, সামনে ঋণ, রপ্তানি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইএমএফ: অর্থমন্ত্রী প্রগ্রেসিভ লাইফে আর্থিক অনিয়ম নিয়ে বিএসইসিতে উদ্যোক্তাদের অভিযোগ চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের সোনালী ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা ধার ন্যাশনাল ব্যাংকের, গ্যারান্টার বাংলাদেশ ব্যাংক

ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে নতুন করে আবার ২ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে পুঁজিবাজরের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২২ তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

ডিএসইতে নিয়োগ পাওয়া দুই স্বতন্ত্র পরিচালক হলেন- ক্লিনক অ্যাডভাইসরির প্রতিষ্ঠাতা এবং আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোমিনুল ইসলাম এবং ফিন্স এ্যালাইয়েন্স এন্ড রিস্ক অ্যাডভাইসরি এন্ড কনসালটেন্সীর সিইও ও চিফ কনসালটেন্ট এবং ওয়েলস ফার্গো ব্যাংক বাংলাদেশের সাবেক কান্ট্রি ম্যানেজার শাহনাজ সুলতানা।

বিএসইসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৯১৮তম (জরুরি) কমিশন সভার সিদ্ধান্তক্রমে এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এর ২৪ ধারা ও অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির পরিচালনা পর্ষদে ৭ জন স্বতন্ত্র পরিচালকের নিয়োগ প্রদান করা হয়।

নিয়োগকৃত ডিএসইর ২ জন স্বতন্ত্র পরিচালক পরবর্তীতে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত ৯২১ তম কমিশন সভার সিদ্ধান্তক্রমে অপারগতা প্রকাশকারী উক্ত স্বতন্ত্র পরিচালকগণের স্থলে নতুন ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করা হয়। নিয়োগকৃত ডিএসইর ২ জন স্বতন্ত্র পরিচালকও দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। ফলে আজ নতুন করে আবার ২ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বিএসইসি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com