1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অস্বাভাবিক শেয়ার দর বাড়ছে লাভোলোর, তদন্তের নির্দেশ বিএসইসির - Business Protidin
শিরোনাম :
চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি কারসাজি সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবস্থা, কারণ দর্শানোর অপেক্ষা করবো না: মাসুদ খান বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ রপ্তানি আয়ে পতন অব্যাহত

অস্বাভাবিক শেয়ার দর বাড়ছে লাভোলোর, তদন্তের নির্দেশ বিএসইসির

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তৌফিকা ফুডস এন্ড লাভোলো আইস্ক্রীমের শেয়ারের দাম অস্বাভাবিক দরবৃদ্ধি এবং অধিক পরিমাণ শেয়ার লেনদেনের কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ নির্দেশ দেওয়া হয়।সোমবার (২৩ সেপ্টেম্বর) এই বিষয়ে নির্দেশ দিয়ে ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার বরাবর চিঠি পাঠিয়েছে বিএসইসি।

ডিএসইকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন।

বিএসইসির উপ-পরিচালক মুহাম্মদ নানু ভুঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এটির পেছনে কোন যৌক্তিক কারণ আছে কিনা সেটি খুঁজে বের করতে হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে কোম্পানির লেনদেনের ক্ষেত্রে কোন ধরনের কারসাজি বা ইনসাইডার ট্রেডিং অথবা অনৈতিক কোন লেনদেনের ঘটনা ঘটছে কিনা সেটিও তদন্তের নির্দেশ দেওয়া হলো।

এজন্য সার্ভিলেন্স অফিসার অথবা প্রধান নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কোম্পানিটির দরবৃদ্ধির পেছনে আচরণ বিধির ৬ এবং ৮ ধারা এবং সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালার ২০০০ এর ১১ বিধির কোন লঙ্ঘন আছে কিনা সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com