1. baiozidkhan@gmail.com : admin_bizp :
গ্রাহক ভোগান্তি কমাতে সঞ্চয়পত্রে নতুন নির্দেশনা - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

গ্রাহক ভোগান্তি কমাতে সঞ্চয়পত্রে নতুন নির্দেশনা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের সঞ্চয়পত্রের মেয়াদ পূর্ণ হওয়ার পর আসল টাকা তুলতে ব্যাংকের ধারে ধারে ঘুরতে হয় গ্রাহকদের। হতে হয় নানা হয়রানির শিকার। এই ভোগান্তি বা হয়রানি দূর করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সঞ্চয়পত্রের মেয়াদপূর্তির দিনই মুনাফাসহ আসল টাকা গ্রাহকের ব্যাংক হিসাবে জমা করতে হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে বিক্রি করা সঞ্চয়পত্রের মুনাফা বা সুদ সময় মতো গ্রাহকদের ইন্টিমেশন প্রদান (চেকের মাধ্যমের নিশ্চিত) নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সঞ্চয়পত্র মেয়াদপূর্তির তারিখেই মুনাফাসহ মূল অর্থ ইন্টিমেশনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ইএফটির মাধ্যমে গ্রাহকের অনুকূলে সংশ্লিষ্ট হিসাবে জমা নিশ্চিত করতে হবে।

এছাড়া ২০২২ সালে ২০ জুন জারি করা সার্কুলারের জাতীয় সঞ্চয় স্কিমের আওতাধীন ইনস্ট্রুমেন্টগুলো (সঞ্চয়পত্র ও সঞ্চয়বন্ড) বিক্রয় ও বিক্রয় পরবর্তী অন্যান্য সেবা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com