1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ ফ্লোর প্রাইস: আশরাফ আহমেদ - Business Protidin
শিরোনাম :
৫২৫ শতাংশ লভ্যাংশ দিবে বার্জার পেইন্টস বন্দুক ঠেকিয়ে যাদের শেয়ার কেড়ে নিয়েছে তাদের মালিকানা ফেরত দিতে হবে ইসলামী ব্যাংকে পাঁচ সদস্যের নিরপেক্ষ বোর্ড গঠনে যাচাই চলছে রডে কর বৃদ্ধি ও গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি রিহ্যাবের ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিদিন ১২০০ কোটি টাকার নেট তারল্য ঘাটতি হচ্ছে ইসলামী ব্যাংকে প্রোটেক্টিভ ইসলামী লাইফের বার্ষিক সম্মেলন উদযাপন আলফা ইসলামী লাইফের ফরিদপুর সেলস অফিসের শুভ উদ্বোধন বাড়তি ফি নিয়ে টানাপোড়েন: ঝুলে আছে ৬০ বীমা কোম্পানির লাইসেন্স নবায়ন সংকট কাটাতে ২ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক

পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ ফ্লোর প্রাইস: আশরাফ আহমেদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ফ্লোর প্রাইস পদ্ধতি পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি ক্ষতি করে বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আশরাফ আহমেদ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ‘Bi-annual Economic State & Future Outlook of Bangladesh Economy- Private Sector Perspective’- শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফার্মাসিউটিক্যালস খাতের মাত্র ৪-৫টা কোম্পানি তালিকাভুক্ত। এ খাতসহ অন্যান্য খাতের ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে উৎসাহ দেওয়ার মতো কিছু নেই। বন্ড মার্কেট আইপিও মার্কেটের ২০ গুণ হলেও এখানে লেনদেন হচ্ছে না। বন্ড মার্কেটে নামকাওয়াস্তে সামান্য লেনদেন হয়।

আশরাফ আহমেদ বলেন, সুদহার বাড়িয়ে সাময়িকভাবে মূল্যস্ফীতি কমানো যায়। অপরদিকে সুদহার বৃদ্ধি পেলে ঋণ প্রবাহ কমে যায়। পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থানও কমবে। তাই সুদহার বৃদ্ধির এ প্রক্রিয়া দীর্ঘমেয়াদে অনুসরণ করা ঠিক হবে না। এসএমই খাতে ঋণের সংকট রয়েছে। তাই এ খাতে ঋণ প্রবাহ বাড়ানো দরকার। আমাদের ফরেন ট্রেড ক্রেডিটের পরিমাণও কমে গেছে।

ডলারের বিপরীতে টাকার দরপতন বড় আকারে হবে না- বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে বলে জানান ডিসিসিআই প্রেসিডেন্ট। তিনি বলেন, টাকার বড় বড় দরপতনের পরিবর্তে ছোট ছোট দরপতন হবে। এটা একটি স্বস্তির বিষয়। রিজার্ভ বৃদ্ধির জন্য অনেক পথ খোলা রয়েছে। দেশের ঋণ অনেক বৃদ্ধি পেয়েছে। ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা বাড়াতে ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইউনিটের পরিচালক (গবেষণা) ডঃ মোঃ সেলিম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (RAPID) নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আবু ইউসুফ, অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ (BIDS) এর সাবেক মহাপরিচালক ডক্টর খান আহমেদ সাঈদ মুরশিদ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com