1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সিএমএসএফের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ৬ সদস্যের কমিটি - Business Protidin
শিরোনাম :
চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি কারসাজি সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবস্থা, কারণ দর্শানোর অপেক্ষা করবো না: মাসুদ খান বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ রপ্তানি আয়ে পতন অব্যাহত

সিএমএসএফের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে ৬ সদস্যের কমিটি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে ০৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব কাজী লুতফুল হাসান।

এতে বলা হয়েছে, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে ০৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

গঠিত কমিটিতে রয়েছে- অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ট্রেজারী ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ আহবায়ক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ঋণ ব্যবস্থাপনা সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়ের উপযুক্ত প্রতিনিধি, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক সদস্য, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের উপযুক্ত প্রতিনিধি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব।

কমিটি সিএমএসএফ তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে করণীয় নির্ধারণ, তহবিল ব্যবস্থাপনা সংক্রান্ত সুপারিশ প্রণয়ন; এবং বিবিধ কার্যাবলি নির্ধারণ করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com