1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ফের দুই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর - Business Protidin
শিরোনাম :
ভ্রমণ কোটায় মানি চেঞ্জার থেকে কেনা যাবে ৩ হাজার ডলার নবাবগঞ্জে পপুলার লাইফের ৩ কোটি ১৬ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ইসলামিক ক্রেডিট কার্ড পরিচালনায় নতুন নির্দেশনা খেলাপি ঋণ আদায়ে সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ের জমি জব্দ ইউসিবির বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বছরের প্রথমার্ধে ব্যাংকগুলোর সিএসআর ব্যয়ে ধস গ্রাহকের ভোগান্তি নিরসনে দ্রুত কার্ড সেবা চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসতে পারবে বড় কোম্পানি নন-লাইফে কমপক্ষে ৭০% দাবি পরিশোধের নির্দেশ, বাস্তবায়নে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার

ফের দুই কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আরো দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (০১ অক্টোবর) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে- ফেডারেল ইন্স্যুরেন্স এবং একমি পেস্টিসাইডস লিমিটেড।

কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

জানা গেছে, সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় এসব কোম্পানিকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই।

এর আগে চলতি বছরের ২০ মে ও ২০২১ সালের ২৬ ডিসেম্বর পৃথক দুই নির্দেশনা জারি করে বিএসইসি। বিএসইসির সেই আদেশ অনুযায়ী কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com