1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে ৪২৮.৫২ কোটি টাকা জরিমানা - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে ৪২৮.৫২ কোটি টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২৪ তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২১ সালের ২৮ জুলাই থেকে ২০২২ সালের ১০ মার্চ পর্যন্ত সময়ে ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠান কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করে কোম্পানিটির শেয়ার লেনদেন করেছে।

ফলে বর্তমান কমিশন সার্বিক দিক বিবেচনা করে এমন সিদ্ধন্ত নিয়েছে। পুঁজিবাজারের ইতিহাসে কোনো কোম্পানির শেয়ার কারসাজি করে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে এতো বড় অংকের জরিমানা করা হলো।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com