1. baiozidkhan@gmail.com : admin_bizp :
চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিএসইসিতে বিনিয়োগকারীদের লংমার্চ - Business Protidin
শিরোনাম :
খেলাপি ঋণ গোপন করায় দুই ব্যাংককে জরিমানা বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, ওয়ালস্ট্রিটে পতনের আভাস সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান জয়নুল বারীর পদত্যাগ ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক

চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিএসইসিতে বিনিয়োগকারীদের লংমার্চ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে মতিঝিল থেকে লংমার্চ করে বিএসইসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে মতিঝিল ডিএসইর পুরাতন ভবনের সামনে থেকে শুরু হয় বিনিয়োগকারীদের এ কর্মসূচি।

এর আগে বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সামনেও বিভিন্ন সংগঠনের বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীরা একত্রিত হয়ে এই ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা করেন।

সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে জানানো হয়, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে লংমার্চ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে, গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মতিঝিলে ডিএসইর পুরাতন ভবনের সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিনিয়োগকারীরা। এ সময় বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের পাশাপাশি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করার দাবিও জানানো হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com