1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সাত বছরের মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ ইবনে সিনা ফার্মার - Business Protidin
শিরোনাম :
ভিআইপিবি অ্যাসেটের বিনিয়োগ সীমা লঙ্ঘন, তথ্য চেয়েছে বিএসইসি আইডিআরএ চেয়ারম্যানের সম্পদের হিসাব চেয়ে পদক্ষেপ নিবে দুদক বড় উত্থানে শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদের পদত্যাগ বাংলাদেশকে ৩৭০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ব্যাংক নাম পরিবর্তন হয়ে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’ পলিসি তামাদি হওয়ার কারণ ও উত্তরণের উপায় কি? নির্বাচনের আগে শেয়ারবাজারে বড় উত্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি: পোশাকে শূন্য শুল্ক সুবিধা, বড় অঙ্কের আমদানি প্রতিশ্রুতি

সাত বছরের মধ্যে সর্বোচ্চ লভ্যাংশ ইবনে সিনা ফার্মার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি গত ৩০ জুন শেষ হওয়া ২০২৪ অর্থবছরের জন্য ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা কোম্পানিটির সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির নিট মুনাফা ১০ শতাংশ বেড়ে ৬৭ কোটি ৪ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৬০ কোটি ৫৫ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হালনাগাদ তথ্য অনুযায়ী, ইবনে সিনার শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২১ টাকা ৪৬ পয়সা, যা আগের বছর ছিল ১৯ টাকা ৩৮ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১১ টাকা ৯৪ পয়সা এবং শেয়ার প্রতি নিট পরিচালন ক্যাশ ফ্লো ১২ টাকা ৪৮ পয়সা।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com