1. baiozidkhan@gmail.com : admin_bizp :
সওজের উন্নয়ন প্রকল্পে ঘুষ ও দুর্নীতির হার ২৩-৪০ শতাংশ - Business Protidin
শিরোনাম :
প্রথম দিনেই টাকা তোলার আবেদনের হিড়িক সম্মিলিত ইসলামী ব্যাংকে জুনে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ কোটি টাকা ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো পরিচালক পদে বিএসইসির ১৩ কর্মকর্তার পদোন্নতি বিদেশ ভ্রমণের আগে বীমা করেন সিঙ্গাপুরের ৮৬% মানুষ আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, খসড়া বিধিমালা অনুমোদন জেনিথ লাইফের বীমা সেবার আওতায় পাঁচ বিশ্ববিদ্যালয়ের ৫৯ হাজার শিক্ষার্থী সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠনে নীতিগত সহায়তা, বাড়ল ঋণ পরিশোধের সময় তিন ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন, ২০২৮ থেকে নতুন ভাতা

সওজের উন্নয়ন প্রকল্পে ঘুষ ও দুর্নীতির হার ২৩-৪০ শতাংশ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছরে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজে প্রাক্কলিত দুর্নীতির পরিমাণ ২৯ হাজার ২৩০ কোটি থেকে ৫০ হাজার ৮৩৫ কোটি টাকা; যা মোট উন্নয়ন বরাদ্দের ২৩-৪০ শতাংশ।

বুধবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে টিআইবি।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধে গবেষণা দলের সদস্য জুলকারনাইন বলেন, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সওজের মাধ্যমে মোট উন্নয়ন ব্যয় ১ লাখ ৬৯ হাজার ৪৫০ কোটি টাকা। সওজের মাধ্যমে সারা দেশে ২২ হাজার ৪৭৬ কিলোমিটার সড়ক ও মহাসড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

এ সময় দুর্নীতির খাতগুলো তুলে ধরে তিনি বলেন, এ ছাড়া নির্মাণকাজের কার্যাদেশ প্রাপ্তি ও ঠিকাদারের বিল প্রাপ্তির ক্ষেত্রে ঘুষ দিতে হয় ১১ থেকে ১৪ শতাংশ, নির্মাণকাজে রাজনীতিবিদ, ঠিকাদার ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ত্রিপক্ষীয় আঁতাতের মাধ্যমে দুর্নীতি হয় ১০ থেকে ২০ শতাংশ, দরপত্র লাইসেন্স ভাড়া, কার্যাদেশ বিক্রয়, সমঝোতা, স্থানীয় পর্যায়ের রাজনৈতিক চাঁদাবাজি ইত্যাদি ক্ষেত্রে দুর্নীতি হয় ২ থেকে ৬ শতাংশ।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com