1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দেশে দারিদ্র্যসীমার নিচে ৪ কোটি বাংলাদেশি: ইউএনডিপি - Business Protidin
শিরোনাম :
চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি কারসাজি সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবস্থা, কারণ দর্শানোর অপেক্ষা করবো না: মাসুদ খান বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ রপ্তানি আয়ে পতন অব্যাহত

দেশে দারিদ্র্যসীমার নিচে ৪ কোটি বাংলাদেশি: ইউএনডিপি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

বিজনেস প্রতিদিন ডেস্ক: বাংলাদেশে প্রায় চার কোটি ১৭ লাখ মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে এবং ছয় দশমিক পাঁচ শতাংশ মানুষ চরম ও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক প্রতিবেদনে এই পরিসংখ্যান উঠে এসেছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোভার্টি অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং ইউএনডিপি যৌথভাবে বৃহস্পতিবার ‘গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পোভার্টি ইনডেক্স ২০২৪: পোভার্টি অ্যামিড কনফ্লিক্ট’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী ১১০ কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে, যার প্রায় অর্ধেক বাস করছে সংঘাত কবলিত অঞ্চলে। চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের ৮৩ শতাংশই আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বসবাস করছে।

দক্ষিণ এশিয়ায় আশঙ্কাজনক ২৭ কোটি ২০ লাখ মানুষ এমন পরিবারে বাস করে, যেখানে অন্তত একজন সদস্য অপুষ্টিতে ভুগছে।

ইউএনডিপির সর্বশেষ এই প্রতিবেদনে দারিদ্র্যের মূল কারণগুলো চিহ্নিত করতে এবং বাংলাদেশ ও এর বাইরে লাখ লাখ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে লক্ষ্যভিত্তিক হস্তক্ষেপের জরুরি প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

সূত্র : ইউএনবি

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com