1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পাঁচ আগস্ট পরবর্তী ৩০০ ব্যাংক একাউন্ট জব্দ করেছে বিএফআইইউ - Business Protidin
শিরোনাম :
বীমা খাতে লাইফ ফান্ড ঋণাত্মক সাত কোম্পানির, শীর্ষে ফারইস্ট ব্যাংকিং খাতের কিছু আইন ব্যবসা-বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে: বিএবি চেয়ারম্যান ধারে ইসলামী ব্যাংকে সাড়ে ৭ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক লাইসেন্স পাওয়ার শর্তে অনিয়মের অভিযোগ শান্তা লাইফের বিরুদ্ধে ৫৪ বছরে দেশে কোটি টাকার হিসাব বেড়েছে এক লাখ ৩৬ হাজার ৪৮০ ন্যাশনাল লাইফে গ্রামীণফোন কর্মকর্তার ১০ লাখ টাকার বীমা পলিসি গ্রহণ আইডিআরএ নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন অবৈধ কমিশনের সন্ধানে ৯ বিমা প্রতিষ্ঠান পরিদর্শনে আইডিআরএ  ইসলামী ব্যাংক রক্ষায় সাত দফা দাবিতে গভর্নরের কাছে স্মারকলিপি

পাঁচ আগস্ট পরবর্তী ৩০০ ব্যাংক একাউন্ট জব্দ করেছে বিএফআইইউ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশ থেকে অর্থপাচার ঠেকাতে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে একের পর এক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্ট জব্দ করেছে আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিএফআইইউ সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০টি একাউন্ট জব্দ করা হয়েছে। এর বিপরীতে মামলা হয়েছে মোট ১০০টি। এসব অ্যাকাউন্টে বড় অংকের অর্থ আছে। যদি মামলায় অর্থ আত্মসাৎ প্রমাণ হয় তাহলে জব্দকৃত অর্থ বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা হবে। আর মামলায় অভিযোগ প্রমাণিত না হলে একাউন্ট ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিএফআইইউ।

একাউন্ট জব্দের পাশাপাশি দেশের বাইরে পাচারকৃত অর্থ চিহ্নিত করার কাজ চলছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

বিএফআইইউ’র ডেপুটি হেড একেএম এহসান গণমাধ্যমকে জানিয়েছেন, পাচার করা অর্থ চিহ্নিত করার কাজ চলছে। দীর্ঘ প্রক্রিয়া হলেও অর্থের অবস্থান চিহ্নিত করা গেলে ফিরিয়ে আনা সম্ভব বলে জানান তিনি।

এদিকে টাস্কফোর্স ও বিএফআইইউর সমন্বয়ে অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী খোদ কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com