1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অক্টোবরে শেয়ারবাজার ছেড়েছে সাড়ে ৬ হাজার বিনিয়োগকারী - Business Protidin
শিরোনাম :
ভিআইপিবি অ্যাসেটের বিনিয়োগ সীমা লঙ্ঘন, তথ্য চেয়েছে বিএসইসি আইডিআরএ চেয়ারম্যানের সম্পদের হিসাব চেয়ে পদক্ষেপ নিবে দুদক বড় উত্থানে শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদের পদত্যাগ বাংলাদেশকে ৩৭০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক ২৫ বছর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ব্যাংক নাম পরিবর্তন হয়ে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক’ পলিসি তামাদি হওয়ার কারণ ও উত্তরণের উপায় কি? নির্বাচনের আগে শেয়ারবাজারে বড় উত্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি: পোশাকে শূন্য শুল্ক সুবিধা, বড় অঙ্কের আমদানি প্রতিশ্রুতি

অক্টোবরে শেয়ারবাজার ছেড়েছে সাড়ে ৬ হাজার বিনিয়োগকারী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে অস্থিরতার কারণে চলতি মাসের ১৪ কার্যদিবসে পুঁজিবাজার ছেড়েছে সাড়ে ৬ হাজার বিনিয়োগকারী। এসব বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে তাদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব শূন‌্য করে ফেলেছেন।

বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল সূত্রে এ তথ‌্য জানা গেছে।

পুঁজিবাজারে লেনদেন করতে হলে যেকোনো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে বিও হিসাব খুলে শেয়ার কেনাবেচা করতে হয়। তাই বিও হিসাবের সংখ্যা দিয়ে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বোঝা যায়।

সিডিবিএলের হিসাবে, গত ৩০ সেপ্টেম্বর শেয়ারশূন্য বিও হিসাব ছিল ৩ লাখ ১৮ হাজার ৪১৪টি। গত মঙ্গলবার (২২ অক্টোবর) তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ৯২০টিতে। অর্থাৎ ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মাত্র ১৪ কার্যদিবসে সাড়ে ৬ হাজারের বেশি বিও হিসাব থেকে সব শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে।

বাজারে এখন শেয়ারসহ বিও হিসাবের সংখ্যাও কমে গেছে। সিডিবিএলের হিসাবে, গত ৩০ সেপ্টেম্বর শেয়ার আছে, এমন বিও হিসাবের সংখ্যা ছিল ১২ লাখ ৯০ হাজার ৩৫৫। গত মঙ্গলবার দিন শেষে এ সংখ্যা কমে হয়েছে ১২ লাখ ৮৫ হাজার ৯০৬।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com