1. baiozidkhan@gmail.com : admin_bizp :
পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে কমিটি গঠন - Business Protidin
শিরোনাম :
চট্টগ্রাম পপুলার লাইফের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর মিউচ্যুয়াল ফান্ডের ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে খামখেয়ালি সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি বন্ধ শিল্প ও সেবা খাত পুনরায় সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন কালো টাকা বৈধ করার অসাংবিধানিক, দুর্নীতিসহায়ক ও বৈষম্যমূলক সুযোগ: টিআইবি কারসাজি সন্দেহ হলে তাৎক্ষণিক ব্যবস্থা, কারণ দর্শানোর অপেক্ষা করবো না: মাসুদ খান বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ডাকে চলছে কলম বিরতি বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগ মে মাসে পোশাক রপ্তানি কমেছে ৭ শতাংশ রপ্তানি আয়ে পতন অব্যাহত

পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতন হচ্ছে। এ পতন অস্বাভাবিক মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। এবিষয়ে তদন্ত করার জন্য কমিটি গঠন করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি।

রোববার (২৭ অক্টোবর) বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের এমন পতন হওয়াকে অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করছে কমিশন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থে পতনের বিষয়ে তদন্ত করা প্রয়োজন বলেও মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। এজন্য ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে যারা রয়েছেন- বিএসইসির এডিশনাল ডিরেক্টর মোহাম্মদ সামসুর রহমান, বিএসইসির ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ ওরিসুল হাসান রিফাত, ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সিডিবিএলের সহকারী মহাব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন।

কমিশন যেসব বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে-

১. ডিএসইএক্স সূচকের সাম্প্রতিক নিম্নমুখী প্রবণতার পিছনে কারণগুলো চিহ্নিত করা। ২. বাজারে গুজব ছড়ানোর সাথে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা। ৩. অন্য কোন আনুষঙ্গিক বিষয় চিহ্নিত করা। ৪. বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য সুপারিশ প্রদান করা।

বিএসইসি জানিয়েছে, তদন্ত কর্মকর্তারা আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন এবং কমিশনে প্রতিবেদন দাখিল করবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com