1. baiozidkhan@gmail.com : admin_bizp :
আর নয় ব্যাংকে, ঘরে বসে দেওয়া যাবে আয়কর: প্রধান উপদেষ্টা - Business Protidin
শিরোনাম :
ন্যাশনাল ব্যাংক থেকে সরে দাঁড়ালেন মিন্টু, নতুন চেয়ারম্যান মেহজাবিন পদত্যাগ করেছেন আইডিআরএর চেয়ারম্যান আসলাম আলম বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

আর নয় ব্যাংকে, ঘরে বসে দেওয়া যাবে আয়কর: প্রধান উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে বলেছেন, এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় ড. মুহাম্মদ ইউনূস এসব কথা বলেন।

দেশবাসীকে সালাম জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আয়কর নিয়ে দুটি কথা বলছি। আপনাদের দেয়া কর-ই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতেই পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেয়ার ঝামেলা করতে হবে না। আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করবেন, এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য এভাবে আয়কর রিটার্ন দেয়া এখন থেকে বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইনে ই-রিটার্ন ও আয়কর জমা দেয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘কোন প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছেন তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায় জেলায়, শহরে শহরে প্রতিযোগিতা হোক। আপনার আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবকে শিখিয়ে দিন কিভাবে ঘরে বসে অনলাইনে ই-রিটার্ন আয়কর জমা দিতে হয়। তরুণ-তরুণীদের অনুরোধ করছি এ ব্যাপারে করদাতাদের সাহায্য করার জন্য। ভবিষ্যতে উদ্যোক্তা হবার প্রস্তুতি এখান থেকেই শুরু হতে পারে।’

তিনি আরও বলেন, ক্রমে ক্রমে সকল প্রকার কর অনলাইনে সংগ্রহ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি’ জানিয়ে প্রধান উপদেষ্টা ‘সবার জন্য এখন থেকে আয়কর দেবার অভিজ্ঞতা মসৃণ ও ঝঞ্ঝাটমুক্ত হোক।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com